ঢাকাMonday , 29 December 2025
মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলা
  2. জাতীয়
  3. জেলা
  4. বিনোদন
  5. বিশেষ প্রতিবেদন
  6. ব্যবসা-বাণিজ্য
  7. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুইজন নিহত

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
December 29, 2025 1:19 pm
Link Copied!

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে চাটখৈর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের লালু প্রামাণিকের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও ভটভটিচালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে আদমদিঘী থানার ওসি আতাউর রহমান বলেন, বগুড়াগামী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কে একটি ভটভটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভটভটিতে সড়কের পার্শ্বে উল্টে যায়। ভটভটি চালক চঞ্চল এবং যাত্রী রফিকুল ভটভটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুইজন উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

ওসি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি সনাক্ত করার কাজ চলছে।