ঢাকাThursday , 4 December 2025
মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলা
  2. জাতীয়
  3. জেলা
  4. বিনোদন
  5. বিশেষ প্রতিবেদন
  6. ব্যবসা-বাণিজ্য
  7. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

মা-বোনদের চিকিৎসাসেবায় হেলথ কেয়ার তৈরি হবে: তারেক রহমান

প্রতিবেদক
northb
December 4, 2025 5:49 am
Link Copied!

বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের সুস্থতার জন্য গ্রামে গ্রামে হেলথ কেয়ার তৈরি করবে।  যেখানে মা-বোনেরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন।  বগুড়ায় বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এমন কথা জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বিএনপির দূর্গখ্যাত বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। পরে দুপুরে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান । এ সময় তার পাশে আরও ছিলেন এই ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান।