ঢাকাFriday , 26 December 2025
মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলা
  2. জাতীয়
  3. জেলা
  4. বিনোদন
  5. বিশেষ প্রতিবেদন
  6. ব্যবসা-বাণিজ্য
  7. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৩১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
December 26, 2025 5:17 am
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭ টি আসনে এখন পর্যন্ত ৩১ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এরপর থেকে নির্বাচনী ডামাডোল পুরোদমে বেজে ওঠে। ঘোষণা অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের দেয়া তথ্যে জানা যায়, ২৫ ডিসেম্বর পর্যন্ত বগুড়া ১ আসনে ৪ জন, ২ আসনে ৬, ৩ আসনে ৪, ৪ আসনে ৪, ৫ আসনে ৭, ৬ আসনে ৪ এবং ৭ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একাধিক দলের সূত্র বলছে, বগুড়ার ৭ আসনের বিএনপি, জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
উল্লেখযোগ্যদের মধ্যে ২১ ডিসেম্বর বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া জেলায় বিএনপির অপর মনোনীত প্রার্থীরা মনোনয়ন তুলেছেন।
গতকাল বগুড়া-৬ (সদর) আসনে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তার আগের দিন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মনোনয়ন পত্র তুলেন।
বগুড়ার ৭ আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৬০ হাজার ৪৩০, নারী ১৪ লাখ ৮১ হাজার ১৭৬ ও হিজড়া ভোটার ৩৯ জন। নির্বাচন দপ্তরের তথ্যমতে, বগুড়ায় এখন পর্যন্ত মোট ভোট কেন্দ্র ৯৮৩ টি।