ঢাকাSunday , 28 December 2025
মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলা
  2. জাতীয়
  3. জেলা
  4. বিনোদন
  5. বিশেষ প্রতিবেদন
  6. ব্যবসা-বাণিজ্য
  7. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার পুকুরে মিলল ৮ কেজি ওজনের কাকিলা মাছ

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
December 28, 2025 9:07 am
Link Copied!

মাগুরার শ্রীপুরের একটি পুকুর থেকে ৮ কেজি ওজনের কাকিলা মাছ পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা এলাকায় পুকুরে জেলের জালে আটকা পড়ে মাছটি।

স্থানীয়রা জানান, কাকিলা মাছ আকারে এত বড় হয় না। মাছটি পুকুর থেকে তোলার পর থেকেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছটি বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা মিয়া তৌহিদ মাছটি দেখার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাছের ছবি আপলোড করে লেখেন— মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়ন বড়বিলার মাঠের পুকুরে ৮ কেজি ওজনের বিশাল আকৃতির কাকিলা মাছ ধরা পড়ছে। মুহূর্তের মধ্যেই তার পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়ে। কমেন্ট, শেয়ার ও রিঅ্যাকশনে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

অনেকেই পোস্টটির নিচে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন এবং ছবিসহ ঘটনাটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করতে শুরু করেন। এতে করে মাছটি দেখার আগ্রহ আরও বাড়তে থাকে। দুপুরের পর থেকে অনেকেই বাজারে ভিড় করেন শুধু মাছটিকে এক নজর দেখার জন্য।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেড এম তৌহিদুর রহমান বলেন, এতো বড় আকৃতির কাকিলা মাছ সাধারণত দেখা যায় না। মূলত প্রাকৃতিক জলাশয় থেকেই এদের পাওয়া যায়। শ্রীপুরের বড়বিলা এলাকায় এমন একটি মাছ ধরা পড়া নিঃসন্দেহে বিস্ময়কর ঘটনা।